সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

রেকর্ড মুনাফার পর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিচ্ছে রবি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | 161 বার পঠিত | প্রিন্ট

রেকর্ড মুনাফার পর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিচ্ছে রবি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: মোবাইল অপারেটর রবি আজিয়াটা ২০২৫ সালের জন্য ১৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ অনুমোদন করেন।

সভায় সভাপতিত্ব করেন রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই। এছাড়া সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও নাসরীন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা এবং কোম্পানির অন্যান্য শীর্ষ নির্বাহীরা।

Responsive Ad Banner

রেকর্ড মুনাফার ঘোষণা

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে উচ্চ মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রবি ৯৩৭ কোটি ১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে, যা কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ। এই সাফল্যের পেছনে দ্বৈত ব্র্যান্ড কৌশল, শৃঙ্খলাপূর্ণ মূলধন ব্যবস্থাপনা এবং ডেটা রাজস্ব বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে উল্লেখ করা হয়।

চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই বলেন, পরিচালনগত স্থিতিশীলতা, ফোরজি গ্রাহক বৃদ্ধির ধারা এবং প্রায় শূন্য ঋণ অবস্থান কোম্পানির শক্তিশালী আর্থিক অবস্থান নিশ্চিত করেছে।

ডিজিটাল অগ্রগতি ও সম্প্রসারণ পরিকল্পনা

সিইও জিয়াদ সাতারা জানান, রবির সক্রিয় গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ এখন ফোরজি সেবা ব্যবহার করছেন, যা খাতে সর্বোচ্চ। তিনি আরও জানান, কোম্পানি ইতোমধ্যে ফাইভজি সেবা চালু করেছে।

এছাড়া ৩,৫০০ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি দেশের প্রথম চার-স্তরবিশিষ্ট ক্লাউড প্ল্যাটফর্ম চালু করেছে রবি। টেকসই উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির।

ইপিএস ও লভ্যাংশ

২০২৫ সালের শেষে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ টাকা ৭৯ পয়সায় দাঁড়িয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা এই ফলাফলের ভিত্তিতে ১৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

Facebook Comments Box

Posted ১১:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com