সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রান্তিকে লোকসান কমেছে জুট স্পিনার্সের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ | 161 বার পঠিত | প্রিন্ট

প্রথম প্রান্তিকে লোকসান কমেছে জুট স্পিনার্সের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের প্রতিষ্ঠান জুট স্পিনার্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১০ টাকা ৬৩ পয়সা। অর্থাৎ, কোম্পানির লোকসান কিছুটা কমেছে।

Responsive Ad Banner

একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩২ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল মাইনাস ১ টাকা ৫২ পয়সা—যা কার্যক্রমে উন্নতির ইঙ্গিত দেয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট দায় (নেট লায়াবিলিটি পার শেয়ার) দাঁড়িয়েছে ৬৩৩ টাকা ২০ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com