পরিচালন ব্যয় কমায় ইউনিয়ন ক্যাপিটালের লোকসান হ্রাস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মে ২০২৬ | 90 বার পঠিত | প্রিন্ট

পরিচালন ব্যয় কমায় ইউনিয়ন ক্যাপিটালের লোকসান হ্রাস
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে। এজিএমের সময়, স্থান ও পদ্ধতি পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানো হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুন ২০২৬।

Responsive Ad Banner

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা, যা আগের বছর ছিল ১১ টাকা ৯৯ পয়সা লোকসান। একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৪৯ পয়সা ঋণাত্মক, যা ২০২৪ সালে ছিল ৬৩ টাকা ২ পয়সা ঋণাত্মক। এছাড়া সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৬০ পয়সা, যেখানে আগের বছর ছিল ৩ টাকা ৩ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালে আগের বছরের তুলনায় ইপিএসের উন্নতির পেছনে কয়েকটি কারণ কাজ করেছে। এর মধ্যে রয়েছে ঋণ, অগ্রিম ও লিজ সংক্রান্ত প্রভিশন কমে যাওয়া, রাইট-অফ করা গ্রাহকদের কাছ থেকে আদায় বৃদ্ধি এবং কার্যকর ব্যয় নিয়ন্ত্রণের ফলে পরিচালন ব্যয় হ্রাস পাওয়া।

অন্যদিকে, কর পরবর্তী প্রায় ৪২ কোটি ৫০ লাখ টাকার নিট লোকসানের কারণে কোম্পানিটির এনএভি আরও কমেছে। কোম্পানিটির ভাষ্য অনুযায়ী, নিট সুদ আয়, বিনিয়োগ আয় এবং ফি ও কমিশন থেকে আয় কমে যাওয়ায় এ লোকসান তৈরি হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৬ এএম | বুধবার, ২০ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com