বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

. নিয়ম ভঙ্গের অভিযোগে সোনালী সিকিউরিটিজের ট্রেক বাতিল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬ | 86 বার পঠিত | প্রিন্ট

. নিয়ম ভঙ্গের অভিযোগে সোনালী সিকিউরিটিজের ট্রেক বাতিল
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক:সোনালী সিকিউরিটিজ লিমিটেডের নামে ইস্যুকৃত ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (TREC) নম্বর ২৬১ বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) । সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অবহিত করেছে ডিএসই।

ডিএসই জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০-এর বিধি ৭(৩) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে উক্ত বিধিমালার বিধি ৩(২)(গ) লঙ্ঘনের কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Responsive Ad Banner

এ প্রেক্ষিতে সোনালী সিকিউরিটিজ লিমিটেডের সকল বিনিয়োগকারী ও গ্রাহকদের তাদের হিসাবে থাকা নগদ অর্থ ও সিকিউরিটিজের স্থিতি যাচাই করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, কোনো বকেয়া লেনদেন থাকলে তা দ্রুত নিষ্পত্তির জন্যও বলা হয়েছে।

এছাড়া, উক্ত ট্রেক সংশ্লিষ্ট কোনো দাবি, অভিযোগ বা পাওনা থাকলে বিনিয়োগকারী, গ্রাহক বা সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএসই। আবেদন জমা দেওয়া যাবে চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত), ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ডিএসই টাওয়ার, লেভেল-০৩, প্লট নং-৪৬, রোড নং-২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯ ঠিকানায়।

এছাড়া সিডিবিএলের কাস্টমার কমপ্লেইন্টস অ্যাড্রেস মডিউল (https://www.cdbl.com.bd/complaints.sec.gov.bd/
) এর মাধ্যমেও অভিযোগ বা দাবি দাখিল করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ মে ২০২৬ পর্যন্ত।

Facebook Comments Box

Posted ৫:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com