মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | 224 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

Responsive Ad Banner

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ০৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ০৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৮ টাকা ৩১ পয়সায়। আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ২০ টাকা ৪৫ পয়সায়।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয় ১ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ৫৭ পয়সা।

অপরদিকে, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৩ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৬৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১৯ পয়সায়। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ৪৩ টাকা ৬২ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে (ঋণাত্মক) ৩ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল (ঋণাত্মক) ৪ টাকা ৩৭ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com