রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | 201 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

আজ ২৫ মার্চ’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের । আজ ডিএসইতে কোম্পানিটির ২১ কোটি ৭০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৯৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

১৫ কাটি ৩৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লঙ্কাবাংলা ফাইন্যান্সের।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ১০ কোটি ৮৬ লাখ ১৫ হাজার টাকা, সি পার্ল হোটেলের ৯ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৮ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৮ কোটি ৬৪ লাখ ২৮ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৮ কোটি ৮ লাখ ৭ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ৪২ লাখ ৩৭ হাজার টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৬ কোটি ৬৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com