সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ইস্যুতে নতুন ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬ | 91 বার পঠিত | প্রিন্ট

উত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ইস্যুতে নতুন ব্যাখ্যা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: উত্তরা ব্যাংক পিএলসি জানিয়েছে, স্টক ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো অনুমোদন প্রয়োজন নেই। এ বিষয়ে পূর্বে প্রকাশিত তথ্য উপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।

ডিএসইতে ৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত পূর্ববর্তী সংবাদের পরিপ্রেক্ষিতে ব্যাংকটি নতুন করে এ তথ্য জানিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের ৮৫৬তম সভা, যা ২৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়, সেখানে মো. আসিফ রহমানকে ২ দশমিক ৪২ শতাংশ শেয়ারধারী পরিচালক (শেয়ারহোল্ডার ডিরেক্টর) হিসেবে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Responsive Ad Banner

তার অন্তর্ভুক্তির ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৩১ শতাংশে। এর পরপরই ২০২৫ সালের জন্য স্টক ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করে বোর্ড।

উল্লেখ্য, মো. আসিফ রহমানের পরিচালক পদটি ২০২৫ সালের ২৯ জুলাই থেকে ২০২৬ সালের ২৮ এপ্রিল পর্যন্ত শূন্য ছিল। এছাড়া তার ২ দশমিক ৪২ শতাংশ ব্যক্তিগত শেয়ার এখনও সিডিবিএলের ব্লক মডিউলে সংরক্ষিত রয়েছে।

কোম্পানিটি জানায়, আসিফ রহমানকে পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করার পর বোর্ডের সম্মিলিত শেয়ারধারণের হার বিধি অনুযায়ী ন্যূনতম সীমা বজায় রেখেছে। ফলে স্টক ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে বিএসইসি’র অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন নেই।

Facebook Comments Box

Posted ৬:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com