সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাভাবিক দর বৃদ্ধিতে সতর্ক করলো ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | 101 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক দর বৃদ্ধিতে সতর্ক করলো ডিএসই
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদরে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ প্রেক্ষিতে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শেয়ারদরের অস্বাভাবিক উত্থানের কারণ জানতে চেয়ে লিগ্যাসি ফুটওয়্যার কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিল ডিএসই। জবাবে কোম্পানিটি জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (প্রাইস সেনসিটিভ ইনফরমেশন) নেই, যার কারণে শেয়ারদর এভাবে বেড়েছে।

Responsive Ad Banner

তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর ছিল ৫৯ টাকা ১০ পয়সা। যা ১৯ এপ্রিল লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৭৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ মাত্র ৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৮ টাকা, যা শতাংশের হিসাবে প্রায় ৩০ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি।

Facebook Comments Box

Posted ৬:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com