সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

পতনের ধারা অব্যহত শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ নভেম্বর ২০২১ | 314 বার পঠিত | প্রিন্ট

পতনের ধারা অব্যহত শেয়ারবাজারে
Responsive Ad Banner

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ নভেম্বর) পতন ধারায় লেনদেন হয়েছে শেয়ারবাজারে। দন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৫.০৮ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৯১৭.৯১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৫৭ বা ১.১২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৯.৪৮ পয়েন্ট বা ১.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫২ পয়েন্টে এবং দুই হাজার ৬৩১.৩৭ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ এক হাজার ১২৯ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৫ কোটি ৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৩১৪ কোটি ৬০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭২টির বা ১৯.৮৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৫৯টির বা ৭১.৫৪ শতাংশের এবং ৩১টির বা ৮.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৬.১২ পয়েন্ট বা ১.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২৬৯.৭৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ১৭১টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৪ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com