শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোম্পানির লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ নভেম্বর ২০২১ | 244 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির লেনদেন স্থগিত
Responsive Ad Banner

আগামীকাল ১৬ নভেম্বর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে স্থগিত থাকবে আগে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি) এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।এর আগে ১৪ এবং ১৫ নভেম্বর স্পট মার্কেটে এ দুই কোম্পানি শেয়ার লেনদেন করছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ অর্ন্তর্বতী ডিভিডেন্ড অর্থাৎ প্রতি শেয়ারের বিপরীতে ১২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৩ পয়সা। চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২১ টাকা ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১৬ টাকা ১৫ পয়সা।

Responsive Ad Banner

এদিকে, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ৩০ জুন ২০২১ পর্যন্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ ডিসেম্বর। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ২ টাকা ৩০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৮৩ পয়সা। ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৭২ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০০ অপরাহ্ণ | সোমবার, ১৫ নভেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com