মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ নভেম্বর ২০২১ | 324 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৫ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ১১ এবং ১৪ নভেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। এগুলো হলো- এনভয় টেক্সটাইল, ভিএফএস থ্রেড, রেনেটা, পেনিনসুলা এবং আনলিমা ইয়ার্ন। আগামী ১৪ নভেম্বর রেকর্ড ডেটের কারণে এ ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পেনিনসুলি চিটাগং লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য আগামী ১৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ পয়সা। আগের বছর ২০২০ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

Responsive Ad Banner

রেনেটা : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ১৪৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ১৫৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫১ টাকা ৯৪ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৮৫ পয়সা।

ভিএফএস থ্রেড লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ পর্যন্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেটনির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৪৫ পয়সা।

আনলিমা ইয়ার্ন লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১ পয়সা।
আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলো ১০ টাকা ৮০ পয়সা।

এনভয় টেক্সটাইল : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (্ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৬৩ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com