নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ নভেম্বর ২০২১ | 243 বার পঠিত | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (০৩ নভেম্বর) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানির ৫১ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- রেনেটা, লিনডে বিডি, ইসলামি ব্যাংক, স্কয়ার ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, এসোসিয়েটেড অক্সিজেন, বেলিজিং, বিডিকম অনলাইন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, হাউজিং ফাইন্যান্স, আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, ইফাদ অটোস, যমুনা অয়েল, খুলনা পাওয়ার, কাট্টালি টেক্সটাইল, ম্যাকসন্স স্পিন, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনআরবিসি ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস, ওরিয়ন ফার্মা, আরডি ফুড, সাইফ পাওয়ার, সোনালী পেপার এবং এসএস স্টিল লিমিটেড।
এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৭১ লাখ ৭৪ হাজার ৯৬ টাকার শেয়ার ৫৫ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ৫১ কোটি ১০ লাখ ৯৬ হাজার টাকা। ডিএসির সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লিনডে বিডির ১২ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ ইসলামী ব্যাংকের ৮ কোটি ১২ লাখ ১৬ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ স্কয়ার ফার্মার ২ কোটি ৫৪ লাখ ৩০ টাকার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে – এসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ১৬ লাখ ৯ হাজার টাকার, বেলিজিংয়ের ১০ লাখ ৭ হাজার টাকার, বিডিকম অনলাইনের ১৩ লাখ ৭০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৫ লাখ ২৫ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৬ লাখ ৯১ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১৪ লাখ ২৫ হাজার টাকার, ফরচুন সুজের ৭৪ লাখ ৩৩ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৯ লাখ টাকার, জেনেক্স ইনফোসিসের ৫৮ লাখ ২৪ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৬ লাখ ৭৫ হাজার টাকার, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৮৬ লাখ ৬ হাজার টাকার, হাউজিং ফাইন্যান্সের ১৫ লাখ ৮৪ হাজার টাকার, আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ডের ২৩ লাখ ৪০ হাজার টাকার, ইফাদ অটোসের ১৮ লাখ ৯০ হাজার টাকার, যমুনা অয়েলের ১ কোটি ৭২ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৪৭ লাখ ৭ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৮ লাখ ২ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনের ৮ লাখ টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৩ লাখ ৩৫ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ২৩ লাখ ৭৯ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৪৫ লাখ ২২ হাজার টাকার, আরডি ফুডের ৫১ লাখ ১০ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৫১ লাখ ৬৯ হাজার টাকার, সোনালী পেপারের ৩৭ লাখ ৫ হাজার টাকার এবং এসএস স্টিলের ২৬ লাখ ৬০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৫:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.