সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ | 371 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- জনতা ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং ইউনিলিভার কনজুমার এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জনতা ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪১ পয়সা।
এদিকে, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ১১ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৪১ পয়সা।

Responsive Ad Banner

এক্সিম ব্যাংক লিমিটেড : কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে এক টাকা ১৮ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৪০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৫৭ পয়সা।

নিটল ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ১০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৮ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৬ টাকা ৪৯ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬৭ পয়সা।
এদিকে, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৬৪ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৯১ পয়সা।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড : কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩২ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৮ টাকা ৫ পয়সা।
এদিকে প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৮ টাকা ৫৯ পয়সা। সে হিসেবে তৃতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১১ টাকা ১৯ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com