নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ অক্টোবর ২০২১ | 199 বার পঠিত | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (২৪ অক্টোবর) ব্লক মার্কেটে ২৩টি কোম্পানির ২৮ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- সিএনএ টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন, রূপালী ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচার, এসোসিয়েটেড অক্সিজেন, বিট্রিশ আমেরিকান টোব্যাকো, বিডি থাই, বিএসআরএম স্টিল, জেনেক্স ইনফোসিস, আইপিডিসি, ইসলামিক ফাইন্যান্স, ইসলামি ইন্স্যুরেন্স, লাফার্জ হোল সিম বাংলাদেশ, মেট্রো স্পিনিং, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার, স্যালভো কেমিক্যাল, সোনালী পেপার এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ১ কোটি ৩০ লাখ ৩৮ হাজার ৮৭০ টাকার শেয়ার ২৯ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ২৮ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা। ডিএসির সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সিএনএ টেক্সটাইলের। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ০৯ লাখ ৫০ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ গ্রামীণ ফোনের ৩ কোটি ৬০ লাখ টাকার, চতুর্থ সর্বোচ্চ রূপালী ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে – আলিফ ইন্ডাস্ট্রিজের ৬৭ লাখ টাকার, আলিফ ম্যানুফ্যাকচারের ৭৪ লাখ ৩৫ হাজার টাকার, এসোসিয়েটেড অক্সিজেনের ৯ লাখ ৮৪ হাজার টাকার, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ৫০ লাখ ৫৯ হাজার টাকার, বিডি থাইয়ের ১০ লাখ ১ হাজার টাকার, বিএসআরএম স্টিলের ৫ লাখ ৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২০ লাখ ৮৫ হাজার টাকার, আইপিডিসির ২২ লাখ ২৯ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ২১ লাখ ৯৮ হাজার টাকার, ইসলামি ইন্স্যুরেন্সের ১২ লাখ ৮ হাজার টাকার, লাফার্জ হোল সিম বাংলাদেশের ২৬ লাখ ১৩ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ২১ লাখ ৯৩ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ২৬ লাখ ৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ২ লাখ ৭ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার, সাইফ পাওয়ারের ২৫ লাখ ২ হাজার টাকার, স্যালভো কেমিক্যালের ৫ লাখ ৩২ হাজার টাকার, সোনালী পেপারের ৪৮ লাখ ৩৯ হাজার টাকার এবং শাইনপুকুর সিরামিকসের ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৫:১২ অপরাহ্ণ | রবিবার, ২৪ অক্টোবর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.