রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ অক্টোবর ২০২১ | 280 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল যেসব কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৭-২১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো। এ ছাড়া লেনদেন তালিকায় রয়েছে আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, ডেলটা লাইফ, ফরচুর সুজ, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, লাফার্জ হোলসিম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, জেনেক্স ইনফোসিস ও বেক্সিমকো ফার্মা। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমোক লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৩ কোটি ২১ লাখ ১৯ হাজার ৪৪২টি শেয়ার ৪৭৫ কোটি ৮১ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

এনআরবি কমার্শিয়াল ব্যাংক বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ৭৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮৮ কোটি ১০ লাখ ১২ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩১ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৪ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা বা ৯.৪৯ শতাংশ।

দ্বিতীয় মার্কেট মুভার হিসাবে আসা জেনেক্স ইনফোসিস লেনদেন তালিকার নবম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২৩ লাখ ১৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭১ কোটি ১২ লাখ ৩ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩৭ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪০ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ২.৭৭ শতাংশ।

তৃতীয় মার্কেট মুভার হিসাবে নতুন করে উঠে আসার বেক্সিমকো ফার্মা লেনদেন তালিকার দশম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪১ লাখ ৬৫ হাজার ৯৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২৩৭ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২২৯ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৭ টাকা ৮০ পয়সা বা ৩.২৯ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডেলটা লাইফের ৩০৫ কোটি ৭১ লাখ ৮৬ হাজার টাকার, ফরচুর সুজের ২৯০ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার টাকার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ২৮৮ কোটি ১০ লাখ ১২ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২৫৮ কোটি ৭৩ লাখ ৬ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২১৮ কোটি ৭ লাখ ৯৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৭১ কোটি ১২ লাখ ৩ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৯৪ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার টাকার টাকার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com