মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ | 378 বার পঠিত | প্রিন্ট

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড । আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (eps) হয়েছে ১১ টাকা ৫৭ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫ টাকা ৪৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫২ টাকা ৪৯ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com