সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এসএমই প্লাটফর্মে ওটিসির ৪ কোম্পানির লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | 413 বার পঠিত | প্রিন্ট

Responsive Ad Banner

আগামীকাল ৩০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার থেকে ডিএসইর এসমই মার্কেটে লেনদেন করবে শেয়ারবাজার থেকে ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) বাতিল হওয়ায় ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ওয়ান্ডারল্যান্ড টয়েস, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিশিং মিলস, হিমাদ্রি লিমিটেড ও বেঙ্গল বিস্কুট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজার থেকে ওটিসি মার্কেট বতিল করে ৪১টিকে এসএমই প্ল্যাটফর্ম ও বিকল্প লেনদেন (অলটারনেটিভ ট্রেডিং) বোর্ডে স্থানান্তর করা হয়েছে। আর বাকি ২৯টিকে বাজার থেকে তালিকাচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উল্লেখিত কোম্পানিগুলো এসএমই প্লাটফর্মে লেনদেন হবে।

Responsive Ad Banner

ওয়ান্ডারল্যান্ড টয়েস : ডিএসই সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “WONDERTOYS “। আর কোম্পানি কোড হবে ৭৩০০১।

প্রথমত, কোম্পানিটি ওটিসি মার্কেটে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর সর্বশেষ  ১৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন করেছিল। আগামীকাল কোম্পানিটি ১৬.৬০ টাকা দরে লেনদেন শুরু করবে।

দ্বিতীয়ত, এসএমই প্লাটফর্মে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানিটির সার্কিট ব্রেকার চালু থাকবে।

বেঙ্গল বিস্কুট : ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “BENGALBISC “। আর কোম্পানি কোড হবে ৭৪০০১।

এসএমই প্লাটফর্মে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিটিকে কিছু শর্ত পালন করতে হবে।

প্রথমত, কোম্পানিটি ওটিসি মার্কেটে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সর্বশেষ ১৮০  টাকা দরে লেনদেন করেছিল। আগামীকাল কোম্পানিটি এই দরে লেনদেন শুরু করবে।

দ্বিতীয়ত, এসএমই প্লাটফর্মে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানিটির সার্কিট ব্রেকার চালু থাকবে।

অ্যাপেক্স ওয়েভিং : ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “APEXWEAVE”। আর কোম্পানি কোড হবে ৭৭০০১।

এসএমই প্লাটফর্মে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিটিকে কিছু শর্ত পালন করতে হবে।

প্রথমত, কোম্পানিটি ওটিসি মার্কেটে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর সর্বশেষ ১২  টাকা দরে লেনদেন করেছিল। আগামীকাল কোম্পানিটি ১২ টাকা দরে লেনদেন শুরু করবে।

দ্বিতীয়ত, এসএমই প্লাটফর্মে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানিটির সার্কিট ব্রেকার চালু থাকবে।

হিমাদ্রি লিমিটেড : ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “HIMADRI”। আর কোম্পানি কোড হবে ৬৯০০৩।

এসএমই প্লাটফর্মে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিটিকে কিছু শর্ত পালন করতে হবে।

প্রথমত, কোম্পানিটি ওটিসি মার্কেটে ২০১৪ সালের ৮ মার্চ সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন করেছিল। আগামীকাল কোম্পানিটি ৮ টাকা দরে লেনদেন শুরু করবে।

দ্বিতীয়ত, এসএমই প্লাটফর্মে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানিটির সার্কিট ব্রেকার চালু থাকবে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:২০ অপরাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com