শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ | 245 বার পঠিত | প্রিন্ট

Responsive Ad Banner

আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (২৮ সেপ্টেম্বর) ইতিবাচক অবস্থান করছে দেশের শেয়ারবাজার। এদিন দেশের উভয় শেয়ারবাজারের সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৯৭.২৪ পয়েন্টে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৮৫.২৮ পয়েন্টে। এবং ডিএসই-৩০ সূচক ১৫.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৬৯১.৮২ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৪টি, কমেছে ১৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

ডিএসইতে এদিন ৪৯ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৩৪২টি শেয়ার ২ লাখ ৭৬ হাজার ২৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য দুই হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ৪৮০ টাকা ৭০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৯ হাজার ৪৫০ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ৫৩৯ টাকা ২৫ পয়সা।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৩৩৭.১০ পয়েন্টে। লেনদেনে অংশ নেয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৩১টির ও ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ সিএসইতে ২ কোটি ৭ লাখ ৭৩ হাজার ৮৮৬টি শেয়ার ২১ হাজার ৪৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬৭ কোটি ৩ লাখ ৮২ হাজার ৮৭৪ টাকা ৯০ পয়সা। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৭৩২ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com