শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাউথ বাংলা ব্যাংকের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ | 453 বার পঠিত | প্রিন্ট

সাউথ বাংলা ব্যাংকের লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২৯ সেপ্টেম্বর শেয়ার লেনদেন স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের। এর আগে গতকাল আজ স্পট মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ৪ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টকসহ মোট ৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আলাচ্য অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। এছাড়া সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪২ পয়সা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৯ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২০ অপরাহ্ণ | সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com