রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ | 353 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) উত্থানে টাকার অংকে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৫০.৬০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৭৩.৫৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১.৪৬ পয়েন্ট কমে দাড়িয়েছে এক হাজার ৫৮১.০৫ পয়েন্টে ।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৫টি, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

ডিএসইতে আজ ৪৩ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ১৯টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ৮৪১বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৮৫২ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬০ টাকা ৯০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৫৪ টাকা ৮৪ পয়সা।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১৫৯.৮২ পয়েন্টে। আর লেনদেন হওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আজ সিএসইতে এক কোটি ৮০ লাখ ২৯ হাজার ৯০২টি শেয়ার ও ইউনিট ১৬ হাজার ৩২১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫০ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৪৮৯ টাকা ৩০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৯৪৯ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com