মাইডাস ফাইন্যান্সের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ | 551 বার পঠিত | প্রিন্ট

মাইডাস ফাইন্যান্সের ডিভিডেন্ড অনুমোদন
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ঘোষিত ২.৫ শতাংশ ক্যাশ ও ২.৫ শতাংশ স্টকসহ মোট ৫ শতাংশ অনুমোদন করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির আজ অনুষ্ঠিত ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে এ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ সোমবার ২০ সেপ্টেম্বর, সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিসেস রোকেয়া আফজাল রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, এম. হাফিজ উদ্দিন খান, আবদুল করিম, আলী ইমাম মজুমদার, মোঃ শামসুল আলম, মোঃ শাহেদুল আলম, স্বতন্ত্র পরিচালক গোলাম রহমান, স্বতন্ত্র পরিচালক মিসেস নাজনিন সুলতানা, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান, কোম্পানী সচিব তানভীর হাসান, এফসিএ এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মিসেস নাসরিন আহমেদ।

Responsive Ad Banner

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৫ পিএম | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com