ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসই’র শোকজের কবলে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১ | 438 বার পঠিত | প্রিন্ট

ডিএসই’র শোকজের কবলে ২ কোম্পানি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানি দুটিকে শোকজ নোটিশ পাঠিয়েছে স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো- সমতা লেদার এবং বাংলাদেশ সাবমেরিন কেবল। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ওই দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে এক টানা বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠিয়েছে। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে ৯ সেপ্টেম্বর জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে কোম্পানিগুলোর শেয়ার দর।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সমতা লেদারের শেয়ার দর গত ২৬ আগস্ট ছিল ৮৫.৯০ টাকায়। আর ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১২২.৭০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৬.৮০ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ সাবমেরিন কেবলের শেয়ার দর গত ১ সেপ্টেম্বর ছিল ১৭৮.৯০ টাকায়। আর ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২১.৭০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪২.৮০ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৯:৫৭ এএম | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com