বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ালটন হাইটেকের ১৫তম এজিএমের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১ | 439 বার পঠিত | প্রিন্ট

ওয়ালটন হাইটেকের ১৫তম এজিএমের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

১৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ১৫তম এজিএম আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, কোম্পানিটির এজিএমে ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন ও ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। একই সঙ্গে কোম্পানির পরিচালকদের নির্বাচিত করা, নিরীক্ষকদের ২০২১-২২ অর্থবছরের রেমুনেরেশন নির্ধারণ করা হবে।

এছাড়া বিশেষ ব্যবসার বিষয়গুলো অনুমোদন করা হবে এজিএমে। ওয়ালটন প্লাজা এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্র্রিজের মধ্যে চুক্তি এবং কোম্পানিটির আইকোনিক টাওয়ারে জমি কেনার বিষয়টি অনুমোদন করা হবে।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটি ”ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের” পরিবর্তে ”ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিলসি” নাম পরিবর্তন করতে চায়। বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এজেএমে উত্থাপন করা হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com