মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

উর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১ | 330 বার পঠিত | প্রিন্ট

উর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ
Responsive Ad Banner

উর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৪.৬৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮১.০৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ২২.১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৯৬.৮৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ১২.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮.৬৬ পয়েন্টে।

Responsive Ad Banner

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩৭টি, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

আজ ডিএসইতে মোট ৬৩ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৯০৬টি শেয়ার ৩ লাখ ৪০ হাজার ৪৫ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ ৩ হাজার ৯৫৯ টাকা ১০ পয়সা।

আজ ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি ৬৪ লাখ ২২ হাজার ৫৩৭ টাকা ৯২ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫০.২৭ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com