শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্টার ফিড এগ্রোটেকে আবেদন শুরুর তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ আগস্ট ২০২১ | 687 বার পঠিত | প্রিন্ট

মাস্টার ফিড এগ্রোটেকে আবেদন শুরুর তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) তারিখ নির্ধারণ করা হয়েছে। শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কোম্পানিটির কিউআইও এর আবেদন আগামী ১২ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৪ জুলাই বিএসইসির ৭৮৪তম সভায় মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে।

Responsive Ad Banner

কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৮ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.০৮ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পাটনার্স ইনভেস্টমেন্ট।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com