মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সী পার্লের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ আগস্ট ২০২১ | 1613 বার পঠিত | প্রিন্ট

সী পার্লের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার পরিচালনা পর্ষদ। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এ ঘোষণা দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৩ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর।

৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:১৯ অপরাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com