রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ অগাস্ট ২০২১ | 2035 বার পঠিত | প্রিন্ট

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এ ঘোষণা দেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ অক্টোবর সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:৫৭ পিএম | রবিবার, ২২ অগাস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com