ব্রেকিং >>
ব্রেকিং >>

২৭ কোটি টাকা বিনিয়োগ করবে আনোয়ার গ্যালভানাইজিংয়ের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ | 491 বার পঠিত | প্রিন্ট

২৭ কোটি টাকা বিনিয়োগ করবে আনোয়ার গ্যালভানাইজিংয়ের
Responsive Ad Banner

ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানিটি ২৭ কোটি ৩৭ লাখ টাকা বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। এতে কোম্পানিটির বছরে ২,৪১৭ মেট্রিক টন উৎপাদন বাড়বে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণের কাজে সহয়তা করতে ১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদন পত্র দিয়েছে ডেসকো।

Responsive Ad Banner

নিজস্ব সম্পদ এবং ধার করা অর্থ দিয়ে নতুন প্রকল্পে অর্থায়ন করবে কোম্পানিটি। নতুন প্রকল্পের কাজ ২০২২ সালে শুরু করা যাবে বলে কোম্পানিটি। কোম্পানিটির সম্প্রসারণের কাজ সম্পন্ন হওয়ার পর প্রতি বছর উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৪ হাজার ৭২৫ মেট্রিক টন।

উৎপাদিত অতিরিক্ত পণ্য আমদানি করা পণ্যের জায়গা সরাসরি প্রতিস্থাপন করবে বলে জানিয়েছে কোম্পানিটি। যা কোম্পানিটির মর্কেট শেয়ার ২৫ থেকে ৫২ শতাংশ বৃদ্ধি করবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫৯ পিএম | মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com