নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | 32 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১০ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১১ টাকা ২৩ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৪ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছরে ক্যাশ ফ্লো ছিল ৭ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৬ টাকা ৮৯ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
Posted ১০:৩৫ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.