এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট

এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৪ টাকা ৯৮ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির লোকসান হয়েছে ৩১ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩৪ টাকা ৬১ পয়সা।

আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৯৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১৩ টাকা ৯ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭ টাকা ৭৮ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১১:৪০ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com