নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসি । কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৪৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮০ পয়সা।
Posted ১১:৩০ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.