পর্যাপ্ত তদারকির অভাবে নিম্নমুখী শেয়ারবাজার, বিশেষজ্ঞদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

পর্যাপ্ত তদারকির অভাবে নিম্নমুখী শেয়ারবাজার, বিশেষজ্ঞদের উদ্বেগ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পর্যাপ্ত মনিটরিং বা তদারকির অভাবে দেশের শেয়ারবাজার বর্তমানে বিপরীতমুখী ধারায় পরিচালিত হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের ভাষ্য, ডিভিডেন্ড ঘোষণার এ মৌসুমে বাজার আরও গতিশীল থাকার কথা থাকলেও বাস্তবে দরপতন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সাধারণত বাজার টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর দর সংশোধনের জন্য একদিন সূচক ও লেনদেন স্বাভাবিকভাবে কমতে পারে। কিন্তু বর্তমানে টানা কয়েকদিন দরপতনের পর নামমাত্র একদিন সূচক বাড়ছে, যা প্রত্যাশিত নয়।

বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে বেশিরভাগ কোম্পানি উল্লেখযোগ্য হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর ভিত্তিতে বাজার স্থিতিশীল হওয়ার কথা থাকলেও চিত্র উল্টো। যদিও কিছু কোম্পানি নামমাত্র ডিভিডেন্ড ঘোষণা করে বিনিয়োগকারীদের সঙ্গে তামাশা করছে। তবে যেসব কোম্পানি উল্লেখযোগ্য হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে, সেগুলোতেও প্রত্যাশা অনুযায়ী আগ্রহ দেখা যাচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণে নিয়ন্ত্রক সংস্থাকে আরও কঠোরভাবে মনিটরিং করতে হবে। বাজারের এমন বেহাল দশায় কে বা কারা প্রভাব বিস্তার করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি রেজিস্টার্ড বিনিয়োগকারী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসতে হবে। বাজার উন্নয়নে তাদের যৌক্তিক পরামর্শ অনুযায়ী বাজার পরিচালনা করতে হবে। তবেই বাজারে স্থায়ী স্থিতিশীলতা আসবে।

Responsive Ad Banner

এদিকে, আজ (২৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৮৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৭.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৮২ পয়েন্ট কমে ১ হাজার ৫০.৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৯.৩৯ পয়েন্ট কমে ২ হাজার ৮৬.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ১৯০টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫৬৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৪০ কোটি ৯৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১২৩ কোটি ৬৭ লাখ টাকা।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৫৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, কমেছে ৭১টির এবং পরিবর্তন হয়নি ২১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬.৩২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭৬.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ৪০.৩৪ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:২৮ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com