সোনালী লাইফের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | 16 বার পঠিত | প্রিন্ট

সোনালী লাইফের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের । আলোচ্য সময়ে কোম্পানিটির আয়-ব্যয়ের হিসাবে উদ্বৃত্তের পরিবর্তে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে চলতি বছরের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির উদ্বৃত্ত  উল্লেখযোগ্যভাবে কমেছে। এ সময়ে কোম্পানিটির নগদ প্রবাহও ঋণাত্মক হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির জীবন রাজস্ব হিসাব অনুযায়ী, মোট আয় থেকে দাবি পরিশোধসহ মোট ব্যয় বাদ দেওয়ার পর ৪ কোটি ১ লাখ টাকা ঘাটতি হয়েছে। অথচ আগের অর্থবছরে একই সময়ে আয় থেকে দাবি পরিশোধসহ মোট ব্যয় বাদ দেওয়ার পর ১৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা উদ্বৃত্ত ছিল।

Responsive Ad Banner

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম নয় মাসে কোম্পানিটির জীবন রাজস্ব হিসাবে মোট আয় থেকে দাবি পরিশোধসহ মোট ব্যয় বাদ দেওয়ার পর ২৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা উদ্বৃত্ত হয়েছে। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯১ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রথম নয় মাসে কোম্পানিটির উদ্বৃত্ত ৬১ কোটি ৪৭ লাখ টাকা কমেছে ।

কোম্পানিটির প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে, চলতি বছরে ৩০ সেপ্টেম্বর সোনালী লাইফের জীবন বিমা তহবিলের স্থিতি দাঁড়িয়েছে ৯২৫ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। গত বছরে একই সময়ে যার পরিমাণ ছিল ৮৯৬ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে জীবন বিমা তহবিলে নিট বৃদ্ধি হয়েছে ২৯ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে, চলতি বছরে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৪ টাকা ৭৯ পয়সা হয়েছে। গত বছরে একই সময়ে যার পরিমাণ ছিল ৭ টাকা ৯৫ পয়সা।

এসএ খান/

Facebook Comments Box

Posted ১:৩৪ পিএম | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com