নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টকসহ ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ২৮ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর, বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
Posted ৯:৪৮ পিএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.