শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট

শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ। আলোচ্য বছরে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৩৯ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ১১ পয়সা ইপিএস ছিল।

Responsive Ad Banner

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১ টাকা ৭৪ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৭ টাকা ৬৮ পয়সায় দাঁড়িয়েছে।

আগামী ২৪ ডিসেম্বর, দুপুর সাড়ে ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com