তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের আর্থিক উদ্বৃত্তে বড় উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট

তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের আর্থিক উদ্বৃত্তে বড় উল্লম্ফন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে জীবন বিমা হিসাবের উদ্বৃত্ত উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় কোম্পানিটির এ উদ্বৃত্ত কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মোট আয় থেকে বিমা দাবি পরিশোধসহ অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর জীবন বিমা হিসাবের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৬ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্তের পরিমাণ ছিল ১ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা।

Responsive Ad Banner

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম নয় মাসে কোম্পানিটির জীবন বিমা হিসাবের উদ্বৃত্ত হয়েছে ৯ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। ২০২৫ সালের একই সময়ে এ পরিমাণ ছিল ৭ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে নয় মাসের হিসাবেও উদ্বৃত্ত বেড়েছে।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের জীবন বিমা তহবিলের স্থিতি দাঁড়িয়েছে ৮৫ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা। আগের বছরের একই তারিখে, অর্থাৎ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে এ তহবিলের পরিমাণ ছিল ৭০ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে জীবন বিমা তহবিলের নিট বৃদ্ধি হয়েছে ১৫ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা।

তবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহে (এনওসিএফপিএস) নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৮৪ পয়সা। ২০২৫ সালের একই তারিখে এ পরিমাণ ছিল ১ টাকা ৯৭ পয়সা।

Facebook Comments Box

Posted ৯:০৭ পিএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com