শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দর ও পরিচ্ছন্ন পুঁজিবাজার গড়তে কাজ করছি : বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ আগস্ট ২০২১ | 478 বার পঠিত | প্রিন্ট

সুন্দর ও পরিচ্ছন্ন পুঁজিবাজার গড়তে কাজ করছি : বিএসইসি চেয়ারম্যান
Responsive Ad Banner

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, দেশ স্বাধীন না হলে আজ এত সুন্দর পুঁজিবাজার উপহার দিতে পারতাম না, স্বাধীনভাবে বাজারকে এগিয়ে নিতে পারতাম না। সংশ্লিষ্ট সবাই সুন্দর ও পরিচ্ছন্ন পুঁজিবাজার গড়তে কাজ করছি। সবাই সহযোগিতা করছেন। যে কারণে অতীতের সব-সময়ের চেয়ে দেশের পুঁজিবাজার এখন ভালো অবস্থানে রয়েছে।

আজ রোববার (১৫, আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Responsive Ad Banner

বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের অর্থনৈতিক মুক্তি ও সোনার বাংলা গড়াই হলো বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসুন আমরা সবাই মিলে অর্থনৈতিক মুক্তি ও সোনার বাংলা গড়ে ভালো পুঁজিবাজার উন্নয়নে কাজ করি।

তিনি বলেন, অনেকে এ বাজারকে ওভার-ভ্যালুড বলে মনে করছেন, যা ঠিক নয়। পুঁজিবাজার এখন অনেক দূর এগিয়েছে। যে কারণে বাজার মুলধন ৩ লাখ কোটি টাকা থেকে ৫ লাখ কোটি টাকায় উন্নীত হয়েছে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ, অধ্যাপক মিজানুর রহমান ও আব্দুল হালিম, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছায়েদুর রহমান এবং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউশনের (বিআইসিএম) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার প্রমুখ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com