ব্রেকিং >>
ব্রেকিং >>

দরপতনের ধাক্কা কাটিয়ে লাভের সম্ভাবনায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | 2 বার পঠিত | প্রিন্ট

দরপতনের ধাক্কা কাটিয়ে লাভের সম্ভাবনায় শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি টানা দরপতনে বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিলেও সেই অবস্থা কেটে গিয়ে ফের ইতিবাচক ধারায় ফিরছে শেয়ারবাজার। এর প্রভাবে বিনিয়োগকারীদের মনোবলও আবার চাঙা হতে শুরু করেছে। বাজারসংশ্লিষ্টদের মতে, সম্প্রতি দাম কমার সুবাদে স্বল্পমূল্যে কেনা শেয়ার থেকে মুনাফার নতুন সুযোগ তৈরি হয়েছে।

গত সোমবার স্বাভাবিক দর সংশোধনের পর গতকাল সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়। আর আজ (২৩ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের ইতিবাচক ধারায় লেনদেন সমাপ্ত হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দামও বেড়েছে।

Responsive Ad Banner

বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, টানা দরপতন মানেই শুধু ক্ষতি নয়; এর সুদিকও আছে। কারণ এমন সময়ে ভালো শেয়ার কম দামে কিনে বাজার ঊর্ধ্বমুখী হলে তা বিক্রি করে উল্লেখযোগ্য মুনাফা করা সম্ভব। তাই আজ বাজারে যে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে, তা অব্যাহত থাকলে পতনের বাজারে কেনা শেয়ার থেকে ভালো মুনাফা পাওয়া যাবে। তবে এই ইতিবাচক ধারা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থাকে মনিটরিং জোরদার করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৮৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯.৩২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১৬.৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২২.৭২ পয়েন্টে পৌঁছেছে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৬টির দাম বেড়েছে, ১০২টির দাম কমেছে এবং ৩৭টির দাম অপরিবর্তিত থেকেছে।

ডিএসইতে এদিন প্রায় ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৭৯১ কোটি ৪৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৫৩ কোটি ২১ লাখ টাকা।

এদিকে, অন্য শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০১টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৬৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৯১.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৬.৩৫ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৩:০৯ পিএম | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com