নতুন নামে কার্যক্রম শুরু করছে ফার কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | 10 বার পঠিত | প্রিন্ট

নতুন নামে কার্যক্রম শুরু করছে ফার কেমিক্যাল
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) অনুমোদনের পর শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তন করা হচ্ছে। আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন নামে কোম্পানিটির কার্যক্রম পরিচালিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। এর ফলে ‘ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর পরিবর্তে কোম্পানিটির নতুন নাম হবে ‘ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি’।

Responsive Ad Banner

আগামীকাল ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন নামটি কার্যকর হবে। তবে কোম্পানির নাম পরিবর্তন ছাড়া অন্যান্য সব তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএসই।

Facebook Comments Box

Posted ৬:২৮ পিএম | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com