ব্রেকিং >>
ব্রেকিং >>

কৃত্রিম উত্থানের চেষ্টা ব্যর্থ, ফের পতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | 14 বার পঠিত | প্রিন্ট

কৃত্রিম উত্থানের চেষ্টা ব্যর্থ, ফের পতনে শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আজও (০৯ সেপ্টেম্বর) আগের দিনের মতোই সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কমেছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরই বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থাসহ বাজার কর্তৃপক্ষ উত্থান ঘটানোর যে প্রচেষ্টা চালিয়েছে, তা সফল হয়নি; বরং পতনের মধ্য দিয়েই শেষ হয়েছে আজকের লেনদেন। শুরু থেকেই সূচকের ওঠানামায় অস্থিরতা দেখা গেছে। বাজার নেতিবাচক প্রবণতায় থাকলেও কৃত্রিমভাবে উত্থানের চেষ্টা করা হয়—যেন নিয়ন্ত্রক সংস্থা বাজার নিয়ে সক্রিয় রয়েছে, তা প্রমাণ করাই ছিল তাদের উদ্দেশ্য। তবে বিনিয়োগকারীরা এখন আগের তুলনায় অনেক বেশি সতর্ক ও পরিণত। তারা বাজারের স্বাভাবিক আচরণ বুঝতে পারছেন ভালোভাবেই।

Responsive Ad Banner

বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক কমিশনের উচিত বাজার সংস্কার ও নতুন পদক্ষেপ নেওয়ার আগে বাজারকে স্থিতিশীল করা। আগে স্থিতিশীলতা আনা, তারপর সেই ধারাবাহিকতা বজায় রেখে সংস্কারের মাধ্যমে বাজারকে আরও আকর্ষণীয় করে তোলা—তাহলেই বাড়বে বিনিয়োগকারীর সংখ্যা ও লেনদেনে অংশগ্রহণ। অস্থিতিশীল বাজারে শুধু সংস্কার করে লাভ নেই।

বর্তমানে একটি চক্র কৃত্রিম সঙ্কট তৈরি করে নানা গুজব ছড়িয়ে কারসাজির মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করছে এবং ধারাবাহিক পতন ঘটাচ্ছে। এই চক্রকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি, অন্যথায় বাজার স্থিতিশীল হবে না।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৭.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.০১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.২৩ পয়েন্ট কমে ২ হাজার ১০৩.০৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে ১৬৫টির দর বেড়েছে, ১৫০টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ প্রায় ৫১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতবারের ৫৯০ কোটি ৪৩ লাখ টাকার তুলনায় প্রায় ৭০ কোটি ৬৬ লাখ টাকা কম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগেরদিন লেনদেন হয়েছিল ২০ কোটি ৩৯ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ১৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির দর বেড়েছে, ৭৩টির কমেছে এবং ২৫টির অপরিবর্তিত রয়েছে।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯.০৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৬৮.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতবার এই সূচক ৮.২১ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:১৭ পিএম | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com