নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ | 7 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত SEML IBBL শরিয়াহ ফান্ডকে ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরের প্রস্তাব অনুমোদনে ইউনিটহোল্ডারদের বিশেষ সাধারণ সভা (এসজিএম) ডেকেছে ফান্ড কর্তৃপক্ষ।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ৭ মে ২০২৬ তারিখের আদেশ এবং ফান্ড রূপান্তরে SEML-এর স্বেচ্ছায় দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সময় ও স্থান:
আগামী ২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১টায় ঢাকার মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন হলের অ্যাংকর হল-০২ (ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬) এ এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
রেকর্ড ডেট ও লেনদেন স্থগিত:
সভায় অংশগ্রহণ ও ভোটদানের যোগ্য ইউনিটহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ৬ অক্টোবর ২০২৬। একই তারিখ থেকে ফান্ডটির ইউনিটের লেনদেন স্থগিত থাকবে। লেনদেন স্থগিতের কার্যকর তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ৮ অক্টোবর ২০২৬।
লেনদেন বন্ধের সময়সীমা:
সম্পদ ব্যবস্থাপক আরও জানিয়েছে, রেকর্ড ডেট (৬ অক্টোবর ২০২৬) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা ফান্ডের পক্ষ থেকে অন্য কোনো ঘোষণা না আসা পর্যন্ত দেশের স্টক এক্সচেঞ্জগুলোতে SEML IBBL শরিয়াহ ফান্ডের ইউনিটের লেনদেন বন্ধ থাকবে।
ফান্ডটির বর্তমান ক্লোজড-এন্ড কাঠামো পরিবর্তন করে ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরের প্রস্তাবের বিষয়ে ইউনিটহোল্ডারদের মতামত ও অনুমোদন নিতেই এই বিশেষ সভা আহ্বান করা হয়েছে।
Posted ১২:৩৯ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
sharebazar24 | sajed khan
.
.