নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ৩০ জুনে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি মিউচুয়াল ফান্ড। পৃথকভাবে তাদের ট্রাস্টি বোর্ড ও ট্রাস্টি কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এসইএমএলবিবিএলএসএফ (SEMLIBBLSF):
ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২৬ পর্যন্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
ওই অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪৯ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি হয়েছে ১১ টাকা ৭৮ পয়সা। ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিইউ) ছিল ৪৪ পয়সা।
গত অর্থবছর (২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত) ফান্ডটির ইপিইউ ছিল ১৪ পয়সা, বাজারমূল্যের ভিত্তিতে এনএভি ৯ টাকা ৫১ পয়সা, ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১১ টাকা ৪৭ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ৫৪ পয়সা।
ফান্ডটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৬।
সিএপিএমআইবিবিএলএমএফ (CAPMIBBLMF):
ফান্ডটির ট্রাস্টি বোর্ডও একই অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২০২৬ অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে এনএভি দাঁড়িয়েছে ৮ টাকা ৩১ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি হয়েছে ১১ টাকা ৩৪ পয়সা। তবে ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ১২ পয়সা।
আগের অর্থবছরে (২০২৫) ইউনিটপ্রতি আয় ছিল ঋণাত্মক ৭১ পয়সা, বাজারমূল্যের ভিত্তিতে এনএভি ৭ টাকা ৯৬ পয়সা, ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১১ টাকা ৪৮ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ৬৪ পয়সা।
ফান্ডটির রেকর্ড তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
সিএপিএমবিডিবিএলএমএফ (CAPMBDBLMF):
এই ফান্ডের ট্রাস্টি বোর্ডও ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।
আলোচ্য অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ১ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি হয়েছে ১০ টাকা ৯৭ পয়সা। ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ১৫ পয়সা।
গত অর্থবছরে (২০২৫) ইউনিটপ্রতি আয় ছিল ঋণাত্মক ১ টাকা ১৫ পয়সা, বাজারমূল্যের ভিত্তিতে এনএভি ৭ টাকা ৬৬ পয়সা, ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১০ টাকা ৯০ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ৩০ পয়সা।
ফান্ডটির রেকর্ড তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
Posted ৬:০৮ পিএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
sharebazar24 | sajed khan
.
.