লোকসান বাড়ার সঙ্গে সম্পদমূল্যও কমেছে মাইডাস ফাইন্যান্সের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ | 17 বার পঠিত | প্রিন্ট

লোকসান বাড়ার সঙ্গে সম্পদমূল্যও কমেছে মাইডাস ফাইন্যান্সের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে লোকসান বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের। এ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২১ পয়সা লোকসান। আগের বছরের একই সময়ে পুনর্মূল্যায়িত হিসাবে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ২৬ পয়সা।

কোম্পানির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪৩ পয়সা লোকসান। ২০২৫ সালের একই প্রান্তিকে পুনর্মূল্যায়িত হিসাবে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৮৩ পয়সা।

অন্যদিকে, জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ১৮ পয়সা ঋণাত্মক। আগের বছরের একই সময়ে পুনর্মূল্যায়িত হিসাবে এই সূচক ছিল ৩ টাকা ৫০ পয়সা।

এদিকে, চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ঋণাত্মক ২৪ টাকা ৮৭ পয়সায় দাঁড়িয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে পুনর্মূল্যায়িত হিসাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ঋণাত্মক ১৮ টাকা ৬৬ পয়সা।

প্রথম প্রান্তিকেও লোকসান

এর আগে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মিডাস ফাইন্যান্সের সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা লোকসান। ২০২৫ সালের একই সময়ে পুনর্মূল্যায়িত হিসাবে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৪২ পয়সা।

জানুয়ারি-মার্চ ২০২৬ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ৩ টাকা ৩ পয়সা ঋণাত্মক। আগের বছরের একই সময়ে পুনর্মূল্যায়িত হিসাবে এই সূচক ছিল ২ টাকা ৭৭ পয়সা।

এছাড়া ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ঋণাত্মক ২৩ টাকা ৪৪ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে পুনর্মূল্যায়িত হিসাবে এই সম্পদমূল্য ছিল ঋণাত্মক ১৮ টাকা ৬৬ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:৩৭ এএম | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com