রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিও অনুমোদন পেয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ আগস্ট ২০২১ | 993 বার পঠিত | প্রিন্ট

আইপিও অনুমোদন পেয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আইপিও অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (১১ আগস্ট) বিএসইসির ৭৮৬তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

Responsive Ad Banner

জানা যায়, ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে ১৬ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, মেয়াদি আমানত (ফিক্সড ডিপোজিট), পুঁজিবাজারে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৯৩ পয়সা। আর গত পাঁচ বছরের ভারিত গড় ইপিএস ২ টাকা ৬৫ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৯ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া)।

এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com