নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অগাস্ট ২০২৬ | 14 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং জানুয়ারি-জুন সময়ের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৮২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৫৯ পয়সা।
এছাড়া, ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫ টাকা ৮৩ পয়সা।
Posted ৩:২৪ পিএম | শনিবার, ০১ অগাস্ট ২০২৬
sharebazar24 | sajed khan
.
.