ব্রেকিং >>
ব্রেকিং >>

ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট

ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৪৭ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (সমন্বিত ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৩৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (সমন্বিত এনওসিএফপিএস) হয়েছে ২৩ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ২৬ টাকা ৪৩ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (সমন্বিত এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬ পয়সা।

Facebook Comments Box

Posted ১:৪০ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬

sharebazar24 |

.

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com