নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ জুলাই ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোক্তা পরিচালক হুমায়ুন কবির পাটোয়ারি কোম্পানির আরও শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, হুমায়ুন কবির পাটোয়ারি বর্তমান বাজারদরে কোম্পানির ২৬৫টি শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারদর ৪৮ টাকা ৪০ পয়সা। সে হিসাবে ঘোষিত ২৬৫টি শেয়ারের মোট বাজারমূল্য দাঁড়ায় ১২ হাজার ৮২৬ টাকা।
এর আগে গত ২৯ জুন তিনি কোম্পানির ২ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। বর্তমান বাজারদর অনুযায়ী ওই শেয়ারগুলোর মোট বাজারমূল্য ১ কোটি ২১ লাখ টাকা।
Posted ৫:২৮ পিএম | সোমবার, ০৬ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.