দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা 
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। সভায় একটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে, অন্যটি প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আগামী ১২ জুলাই দুপুর আড়াইটায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) এবং বিকেল ৩টায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। একই সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে।

উল্লেখ্য, ২০২৪ অর্থবছরের জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

অন্যদিকে, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

Facebook Comments Box

Posted ৫:৩৪ পিএম | সোমবার, ০৬ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com