নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ জুন ২০২৬ | 11 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (ISLAMIBANK)-এর পরিচালনা পর্ষদের পাঁচজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালককে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ধরনের ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) কর্তৃক জারি করা নং BRPD-2(BMMA) 651/9(6)DA/2026-2320, তারিখ ১৪ জুন ২০২৬-এর চিঠির মাধ্যমে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পাঁচজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।
এরপর বাংলাদেশ ব্যাংক একই বিভাগের নং BRPD-2(BMMA)651/9(6)DA/2026-2321, তারিখ ২৪ মে ২০২৬-এর চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন-কে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ধরনের ক্ষমতা ও দায়িত্ব প্রয়োগ ও পালনের জন্য নিয়োগ প্রদান করেছে।
কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে মোহাম্মদ জহির হোসেন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, স্বতন্ত্র পরিচালকদের অপসারণ ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালককে বোর্ডের দায়িত্ব দেওয়া ব্যাংকটির শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। নতুন এ নিয়োগ ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা ও সুশাসন ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে বলে মনে করছেন তারা।
Posted ১২:০১ পিএম | সোমবার, ২২ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.