মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেনদেনে ১০ কোম্পানির অবদান ১৮.৭৯ শতাংশ, ফিরে এলো বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ আগস্ট ২০২১ | 688 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে ১০ কোম্পানির অবদান ১৮.৭৯ শতাংশ, ফিরে এলো বেক্সিমকো
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২-৫ আগস্ট) মোট লেনদেনের ১৮.৭৯ শতাংশ অবদান রেখেছে ১০ কোম্পানির। এগুলো হলো- বেক্সিমকো, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ার টেক, জিপিএইচ ইস্পাত, আইএফআইসি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, এসএস স্টিল, মালেক স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং এবং বেক্সিমকো ফার্মা। এর মধ্যে সাপ্তাহিক লেনদেনের তালিকার শীর্ষে ফিরে এসেছে বেক্সিমকো লিমিটেড। আগের সপ্তাহে কোম্পানিটি এ তালিকার শীর্ষ স্থান থেকে হটিয়ে সাইফ পাওয়ারটেক ওঠে এসেছিল। কিন্তু গত সপ্তাহে সাইফ পাওয়ারকে হটিয়ে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। আগের সপ্তাহে বেক্সিমকো সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে ছিল। গত সপ্তাহে সাইফ পাওয়া টেক নেমে গেছে ২ নম্বরে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসই‘র সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির মোট ৩৬ কোটি ৯২ লাখ ৯১ হাজার ৩৪১টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ১৩১ কোটি ৭৫ লাখ ৪ হাজার টাকা। যা মোট রেনদেনের ১৮.৭৯ শতাংশ।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে বেক্সিমকো লিমিটেডের কোম্পানিটির ৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার ১৬৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ২৯৭ কোটি ৩৭ লাখ টাকা। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.২৪%।

তালিকার দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ৮৯৫টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ১৬৯ কোটি ২৯ লাখ ২৩ হাজার টাকা। যা গত সপ্তাহের মোট লেনদেনের ২.৪১%।

তালিকার তৃতীয় স্থানে ছিল সাইফ পাওয়ারটেক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৪৩০টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ১৫৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা। যা গত সপ্তাহের মোট লেনদেনের ২.১৯%।

অন্যদিকে, ডিএসই’র সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে- জিপিএইচ ইস্পাতের ১৪৪ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ১২৯ কোটি ২৮ লাখ ৬১ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকের ১০৮ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার টাকা, এসএস স্টিলের ৮৪ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৭৮ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার টাকা, ম্যাকসন্স স্পিনিংয়ের ৭৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার টাকা এবং বেক্সিমকো ফার্মার ৭৪ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৫৭ অপরাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com